আজ আপনাদের জন্য রিল শুঁটকি দিয়ে বেগুন আলু
দি নিউজ লায়ন;
উপকরণ
৫০০ গ্রাম শুঁটকি
পরিমাণমতো তেল
এক টেবিল চামচ পেঁয়াজকুচি
দুই টেবিল চামচ রসুনকুচি
এক চা চামচ হলুদের গুঁড়ো
দুই চা চামচ লঙ্কার গুঁড়ো
পরিমাণমতো জল
চার-পাঁচটি কাঁচালঙ্কা
একটি আলু
একটি বেগুন
স্বাদমতো লবণ
দুই টেবিল চামচ ধনেপাতাকুচি
প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজকুচি, রসুনকুচি, হলুদের গুঁড়ো, জল, কাঁচালঙ্কা ও শুঁটকি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে আলু ও জল দিয়ে রান্না করুন। সবশেষে বেগুন, লবণ ও ধনেপাতাকুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার শুঁটকি দিয়ে বেগুন আলু।

Post a Comment